গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলশিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস, তদন্ত কমিটি গঠন

টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের এক স্কুলশিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এই ঘটনা তদন্তে ৩ সদস্যসের কমিটি গঠন করা হয়েছে।

ওই শিক্ষকের নাম জগদীশ মজুমদার। তিনি সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

জানা গেছে, সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারের পাশে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছেন টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়র সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ মজুমদার। সেখানে ছাত্রদের একটি আবাসিক হোস্টেলও খুলেছেন তিনি। সম্প্রতি হোস্টেলর পাশে টিনশেডের একটি ঘরে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। সেই মুহূর্তের একাধিক ভিডিও ৬ সেপ্টেম্বর সকালে এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই শিক্ষককে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ভিডিও ছড়িয়ে পড়ার পর স্কুল থেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, শিক্ষক জগদীশ মজুমদারের বাড়ি মুকসুদপুর। তিনি চাকরি পাওয়ার পর থেকে এখানে বাড়ি করে বসবাস করে আসছেন। তার স্ত্রী, সন্তান সবাই বাইরে থাকেন। তার বাড়িতে তিনি স্কুলের ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল খুলেছেন। সেখানে অনেক শিক্ষার্থী থেকে পড়ালেখা করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অনেক দিন ধরে এমন গুঞ্জন ছিল। তিনি তার বাড়িতে নারীদের এনে অবৈধ সম্পর্ক করেন। বুধবার এমন কয়েকটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতাশ তারা।

এ বিষয়ে জানতে চাইলে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে এসেছে। আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। ওই শিক্ষককে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি এ বিষয়ে খোঁজ নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি গঠন করতে বলা হয়েছে। ইতোমধ্যে তাকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

১০

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১১

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

১২

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

১৩

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

১৪

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

১৫

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট

১৬

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

১৭

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

১৮

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

১৯

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

২০
X