ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে ঢুকে প্রাণে রক্ষা পান পুলিশ সদস্যরা

অবরোধকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ছবি : কালবেলা
অবরোধকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ছবি : কালবেলা

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।

সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে দুপুর ১টার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায়। অবরোধে বাধা দিলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তারা।

একপর্যায়ে তারা পুলিশকে ধাওয়া দিলে পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মারকাজ মসজিদে ঢুকে পড়ে। সেখানেও আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মসজিদের গ্লাস ভেঙে যায়। পুলিশ সদস্যরা মসজিদের টয়লেটে ঢুকে আত্মরক্ষা পান।

উত্তেজিত জনতার ইটপাটকেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা। এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন।

মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, পুলিশ ধাওয়া খেয়ে মসজিদ ও টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে রক্ষা পান। পরে আন্দোলনকারীরা সরে যাওয়ার পর মাদ্রাসার হুজুররা পুলিশদের বের করে মাদ্রাসায় বসতে দেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ইউএনও কার্যালয়ের কিছু অংশে ভাঙচুর করা হয়েছে। নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X