সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

৬ শিল্প কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন

ছয় শিল্প-কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছবি : কালবেলা
ছয় শিল্প-কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় শিল্প-কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাঠেরপুল, শিবুমার্কেট ও পিঠালিপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জালাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পিঠালিপুলের শাহ কদম বোর্ড মিলস ও বিসমিল্লাহ ওয়াশ, কাঠেরপুল শিবুমার্কেট এলাকার মেসার্স জামিল ডাইং, হাজী মো. আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড প্রসেসিং মিলস প্রাইভেট লিমিটেড, আর আর ওয়াশিং (পূর্বনাম হাসান ডাইং) ও বেলী ফুড কারখানার বিদ্যু ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন, এসব কারখানাগুলোতে উৎপন্ন তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধন ব্যতিরেকে সরাসরি ড্রেন-খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে যাচ্ছে। কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই উৎপাদন চালানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রাসেল মাহমুদ, মোবারক হোসেন, পরিদর্শক টিটু বড়ুয়া, ডিপিডিসি ও তিতাসের টিম এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X