গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিবমূর্তি। ছবি : কালবেলা
বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিবমূর্তি। ছবি : কালবেলা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরটিতে এখন স্থানীয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় করছেন পূর্ণার্থীরা। বিশাল এলাকাজুড়ে নির্মিত এ মন্দির চত্বর দৃষ্টিনন্দন স্থাপনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের কাছে তীর্থস্থানের মর্যাদা পেতে শুরু করেছে।

জানা গেছে, এ মন্দিরে স্থাপন করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিবমূর্তি, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। ২৮ ফুট উচ্চতার এ মূর্তির ওজন ৩ টন। মন্দিরের প্রতিষ্ঠাতা এ গ্রামের বাসিন্দা শ্রী হরিদাস বাবু। তিনি নিজেই মূর্তির নকশা তৈরি করেন এবং কারিগর মালাকর বিধান মহন্তের নিপুণ দক্ষতায় তা তৈরি করেন। আদিযোগী রূপে শিবের এ মূর্তিটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন তৈরি হচ্ছে ৫৩ ফুট উচ্চতার কৃষ্ণমূর্তি যার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। মন্দির সংশ্লিষ্টদের দাবি, এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার মূর্তি হবে।

মন্দিরসেবক শ্রী টগর দেবনাথ বলেন, প্রতিদিন এ মন্দিরে ৩ থেকে ৪ হাজার মানুষ আসেন। এমনকি বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার অথবা বিশেষদিনে ৩০-৪০ হাজার মানুষও মন্দিরে আসে। তাদের জন্য রয়েছে অন্যান্য সেবার পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থা। যার বিনিময়ে কোনো অর্থ ব্যয় করতে হয় না। গ্রামবাসী, স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে এ দর্শনার্থীদের সেবা দেন। মন্দিরে বিনোদনের জন্য রয়েছে সুইমিংপুল এবং কৃত্রিম পাহাড় ও শিশুপার্ক। অসহায় নারী-পুরুষের জন্য বৃদ্ধাশ্রমের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। এমন মন্দির পেয়ে পূর্ণার্থীরা খুশি।

দিনাজপুর থেকে আসা পল্লবী রানী নামের একজন বলেন, শুনেছি ১৪৪টি মন্দির নির্মিত হচ্ছে। ফেসবুকে দেখেছি বিশাল আকৃতির আদিযোগী শিবমূর্তি। এ মূর্তি দেখেই মন্দিরে এসেছি। মন্দিরটি ভারতের বৃন্দাবনের মতো লাগছে। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

স্থানীয় শিবলু দাশ বলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে এ মন্দিরে মানুষ আসছেন। এতে আমাদের এলাকায় ব্যবসা-বাণিজ্যও ভালো হয়েছে। মানুষের ভিড় দেখে আমরা খুব আনন্দ ও শান্তি পাই। সেই সঙ্গে মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুকে জানাই ধন্যবাদ। তার কারণে আমাদের গাইবান্ধাকে চিনছেন অনেক দূরদূরান্তের মানুষ।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র বর্মন কালবেলাকে বলেন, মন্দিরটি প্রথম অবস্থায় ৭৬ শতাংশ জমির উপরে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে আরও ৬২ শতাংশ জমি যুক্ত করা হয়। প্রচার বিমুখ হরিদাস বাবু নেপথ্যে থেকে এসব কাজের নেতৃত্ব দেন। এখন পর্যন্ত মন্দিরটিকে নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৭ কোটি টাকা। অবশিষ্ট যে কাজগুলো রয়েছে তা করতে আরও বিপুল অর্থ ব্যয় হবে। সবার সম্মিলিত উদ্যোগে এ মন্দিরটিকে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হবে।

মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু কালবেলাকে বলেন, এখানে সর্বমোট ১৪৪টি মন্দির তৈরি হবে। তবে বর্তমানে পাঁচটি মন্দির তৈরি হয়েছে, যা দৃশ্যমান। তবে দ্রুত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মন্দিরটি আরও উন্নত করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X