কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা : পুলিশ সুপার

সংবাদ সম্মেলন কথা বলছেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন কথা বলছেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান। ছবি : কালবেলা

কুমিল্লা পুলিশ সুপার নজির আহমেদ খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

নজির আহমেদ খান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ তিনটি অংশে কাজ করবে। পূজার প্রস্তুতিকালীন, পূজা চলাকালীন ও বিসর্জনের সময়। ওই সময় ৯৫০ পুলিশ সদস্য ছোট ছোট টিম করে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে পুলিশ স্ট্যান্ডবাই পাহারায় থাকবে। এ ছাড়া ডিবির কুইক রেসপন্স টিমও মাঠে থাকবে।

তিনি আরও বলেন, সার্বক্ষণিক গোয়েন্দা টিম কাজ করবে। সোশ্যাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে, যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে। প্রত্যন্ত এলাকায় মণ্ডপে পৌঁছতে নৌ-যোগে পুলিশের টিম কাজ করবে।

পুলিশ সুপার বলেন, পূজা কমিটির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা তাদের কিছু দিকনির্দেশনা দিয়েছি। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর সার্ভিস রাখা হবে। পূজামণ্ডপের আশপাশে কোনো ধরনের মেলা না বসানোর জন্য বলা হয়েছে।

নজির আহমেদ বলেন, শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করবে। এ ছাড়াও মণ্ডপের নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী টিম রাখার জন্য বলেছি। যানজট নিরসনের জন্য পূজা চলাকালীন সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ কাজ করবে।

এ বছর কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় মোট ৮১৮টি পূজামণ্ডপ স্থাপন হবে। এর মধ্যে ৭৬৫টি প্রতিমা বিসর্জন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও পঙ্কজ বড়ুয়াসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১০

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১১

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১২

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৩

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৪

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৫

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৬

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৭

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৮

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৯

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

২০
X