গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের কেন্দ্রীয় নেতাকে ‘বসতে দেওয়ায়’ দোকানে তালা দিল আ.লীগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. কামরুজ্জামান দুলালকে বরিশালের গৌরনদীর স্থানীয় যুবদল নেতার দোকানে বসতে দেওয়ায় ওই দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জুন) সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই দোকানে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করেন দোকান মালিক যুবদল নেতা জাকির হোসেন। দোকান মালিক জাকির হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার (১৬ জুন) সকালে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল তার দোকানে সফরসঙ্গী ও স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে চা পান করেন। এই অভিযোগে শনিবার সকালে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের নেতৃত্বে তার দোকানে ঝুলিয়ে দেওয়া হয়।

যুবদলের সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল বলেন, ‘মাহিলাড়া আমার জন্মস্থান। ওখানেই আমি বড় হয়েছি। বরিশাল থেকে ঢাকা আসার পথে আমার আত্মীয় জাকিরের দোকানে বসে চা পান করেছি। এ জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ বলেন, জাকির হোসেন তার দোকানে অবৈধ মালামাল রাখেন এবং লোকজন জড়ো করে সমাজবিরোধী কাজ করেন। শুনেছি এ জন্য স্থানীয় ব্যবসায়ীরা তার দোকানে তালা দিয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী ঘটনার সাথে জড়িত নয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X