রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাম্পে শ্রমিক হত্যার অভিযোগ, ‘সুজন যুবদলের কেউ নয়’

রাজবাড়ী যুবদলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজবাড়ী যুবদলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াকে কেন্দ্র করে গাড়িচাপা দিয়ে এক শ্রমিককে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. আবুল হাসেম সুজন যুবদলের কেউ নয় বলে দাবি করেছে রাজবাড়ী জেলা যুবদল।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মো. আবুল হাসেম সুজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফিলিং স্টেশনে গাড়িচাপা দিয়ে হত্যার যে অভিযোগ উঠেছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হচ্ছে। যা প্রকৃতপক্ষে সঠিক নয়। সুজন ব্যক্তিগত কারণে আজ থেকে প্রায় ৭ বছর আগে অর্থাৎ ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। তৎকালীন সময়ে এই সংবাদটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর থেকে যুবদলের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে খায়রুল আনাম বকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোনো ধরনের অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ৭ বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয় দিয়ে সংবাদ প্রচার করা বিভ্রান্তিকর। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত করে যেন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুব দলের আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুব দলের আহ্বায়ক, শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুব দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, গাজী মাসুদ, সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খায়রুল ইসলাম খাইরু, পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম মিঠুসহ এ সময় জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X