হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতারা সালিশে গেলেই বহিষ্কার : শেখ ফরিদ

চাঁদপুরে বিএনপির যৌথ সভায় বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : কালবেলা
চাঁদপুরে বিএনপির যৌথ সভায় বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরের কোনো বিএনপি নেতা বা কর্মী যদি কোনো সালিশ-বৈঠকে অংশ নেন, তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপোষ নেই। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে আমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নই।

শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। এ ছাড়া, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X