সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার

ফুল দিয়ে মোটরসাইকেল চালকদের শুভেচ্ছা জানান এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। ছবি : কালবেলা
ফুল দিয়ে মোটরসাইকেল চালকদের শুভেচ্ছা জানান এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, সিলেট মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে রাজি করতে মোটরসাইকেল আরোহীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। ব্যাটারিচালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যেকোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এজন্য আমরা বলেছি, ব্যাটারিচালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এ নির্দেশনা।

পুলিশ কমিশনার বলেন, আমরা যানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব এবং নগরবাসী যেন স্বস্তিতে চলাফেরা করতে পারেন সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে। মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন সবার জন্য কিন্তু হেলমেট পরাটা বাধ্যতামূলক। হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি জীবন রক্ষাকারী ঢালও। নিরাপদ সড়ক গড়তে প্রত্যেক চালককে নিজের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

১২ লাখ নগরীর বাসিন্দারা যানজট থেকে মুক্তি চান জানিয়ে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস বলেন, সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকারমুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাফেরা করবে।

ফুল দিয়ে মোটরসাইকেল আরোহীদের শুভেচ্ছা জানানোর আয়োজনকে ঘিরে শহরের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ কার্যক্রমে অংশ নেন।

কমিশনার মোটরসাইকেল আরোহীদের সচেতনতার প্রশংসা করেন এবং অন্যদেরও একইভাবে নিরাপত্তা মানদণ্ড অনুসরণে আহ্বান জানান। পুলিশ কমিশনারের ব্যতিক্রমী উদ্যোগ পথচারী ও সাধারণ মানুষকেও আকৃষ্ট করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X