নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে পুলিশের টহল বাড়ানো হয়েছে : পুলিশ সুপার

নরসিংদী
নরসিংদীতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

নরসিংদীতে পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।

স্বাগত বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সব প্রকার কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদ কর্মীদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

তিনি জেলার আইনশৃঙ্খলার পরিস্থিরি কথা উল্লেখ করে বলেন, চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাত জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন, ব্যবসায়িক দ্বন্দ্বে একজন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুন হয়েছে। এ সংক্রান্তে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, আমরা কাজ করছি, জনগণের সাথে কথা বলছি, কোথায় কী সমস্যা, কী কারণে ঘটছে, সমস্যা এড্রেস (চিহ্নিত) করে, সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ বিষয় আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সহযোগিতা করছে, আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই।

এছাড়া সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু-সুন্দর পরিবেশে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন।

সাংবাদিকদের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১০

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১১

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১২

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৩

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৪

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৫

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৭

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৮

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৯

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

২০
X