মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চোখের পলকে টাকা গায়েব করে দিলেন ‘দুই বিদেশি’

রাজশাহীতে অভিনব কায়দায় টাকা চুরির সিসিটিভি ফুটেজ। ছবি : কালবেলা
রাজশাহীতে অভিনব কায়দায় টাকা চুরির সিসিটিভি ফুটেজ। ছবি : কালবেলা

রাজশাহীতে অভিনব কায়দায় টাকা চুরি করেছেন দুই প্রতারক। তারা নিজেদের বিদেশি পরিচয় দিয়েছিলেন। এরপর দেখার জন্য এক দোকানির কাছ থেকে টাকার বান্ডেল নিয়ে একজন চোখের পলকেই সেখান থেকে ১৯ হাজার ৫০০ টাকা গায়েব করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এজাজ আহাম্মেদ নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। টাকা চুরির ওই দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

ফুটেজে দেখা যাচ্ছে, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ৪৫ বছর বয়সী আরেক ব্যক্তিকে নিয়ে দোকানে আসেন। তারা দোকানির কাছে বাংলাদেশি নতুন নোট দেখতে চান। এ সময় বেশি বয়স্ক ব্যক্তিটিকে ১ হাজার টাকার একটি নোট দেন। সেটি দেখার পর ওই ব্যক্তি ‘ফাইভ হান্ড্রেড’ বলে ৫০০ টাকার নোট দেখতে চান।

তখন ৫০০ টাকার একটি নোট দেখতে দেন। কিন্তু ওই ব্যক্তি বান্ডেলে ৫০০ টাকার নোট দেখতে চান। এজাজ তখন ৫০০ টাকার নোটের ৫০ হাজার টাকার একটি বান্ডেল দেখান। বান্ডেল দেখার সময় চোখের পলকেই কৌশলে কিছু নোট তিনি হাতে নিয়ে নেন। পরে হাতের ওপরের অংশে থাকা টাকাগুলো ফেরত দেওয়া হলেও নিচে থাকা টাকা পকেটে নেন।

ব্যবসায়ী এজাজ আহাম্মেদ বলেন, যে ব্যক্তি টাকা দেখতে চেয়েছিলেন তিনি নিজেকে ‘ফরেনার’ বলেছিলেন। অন্যজন বলেছিলেন তিনি শ্রীলঙ্কান। তারা ‘মানি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ’ বলে দোকানে আসেন। তিনি তাদের মুদ্রা বিনিময়ের দোকানও দেখিয়ে দেন। কিন্তু এক ব্যক্তি নতুন নোট দেখতে চান। তিনি ভেবেছিলেন বিদেশি বলে হয়তো নতুন নোট চেনেন না। নোট না চেনার কারণে প্রতারিতও হতে পারেন। তাই সরল বিশ্বাসে টাকার বান্ডেল দেখতে দিয়েছিলেন। ওই সময় চোখের পলকেই ১৯ হাজার ৫০০ টাকা চুরি হয়ে যায়।

তিনি জানান, প্রতারক দুজন ইংরেজির পাশাপাশি অন্য একটা ভাষায় কথা বলছিলেন। তাদের বিদেশি বলেই মনে হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ রকম ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে থানার বাইরে থাকায় অভিযোগ খতিয়ে দেখা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X