ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে গুলি

আহত লাইনম্যান সোহাগ মিয়া। ছবি : কালবেলা
আহত লাইনম্যান সোহাগ মিয়া। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সোহাগ মিয়া ও রাহুলকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের মারধর করে আহত করা হয়। চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ কর্মীকে লক্ষ্য করে গুলি করেন গ্রাহকের ছেলে আব্দুর রহিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভেড়ামারা থানার একটা মামলা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ জানায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুতের আবাসিক মিটারের গ্রাহক। তার চার মাস (জুন-জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) বিদ্যুৎ বিল ৪,৯২১ টাকা বকেয়া ছিল। বিল পরিশোধ করার জন্য বারবার তাকে জানানো হয়। পরে পল্লী বিদ্যুৎ কর্মীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য গ্রাহকের বাড়িতে যায়। একপর্যায়ে গ্রাহক জানায় বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। তখন নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান সোহাগ ও রাহুল।

এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে লাইনম্যানদের উদ্দেশ্যে পরপর ২ রাউন্ড গুলি করে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে লাইনম্যান রাহুল ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সোহাগ মিয়াকে ধরে অস্ত্রের বাট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

খবর পেয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে ঘটনাস্থলে যায় ভেড়ামারা থানা পুলিশ।

ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার অফিসের দুজন লাইনম্যানকে লক্ষ্য করে বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেনের ছেলে আব্দুর রহিম ২ রাউন্ড গুলি করেছে। সোহাগ নামের একজনকে অস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে। এ বিষয়ে আমরা ভেড়ামারা থানা একটি মামলা করেছি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেছেন, পল্লী বিদ্যুতের লাইনম্যানকে গুলি করার বিষয়টি আমরা আমলে নিয়েছি। এ ঘটনায় তাদের এজিএম মো. আকরাম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X