বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

বাগেরহাট সদর থানার ফটক। ছবি : কালবেলা
বাগেরহাট সদর থানার ফটক। ছবি : কালবেলা

বাগেরহাট মডেল থানায় চুরি মামলায় রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফরসহ ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এর আগেই সকাল ৮টার দিকে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X