সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমরান খান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পূজার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন

শাকিল হোসেন। ছবি : সংগৃহীত
শাকিল হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপের দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল শাকিল হোসেন নামে এক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যের।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন (২৫) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা। তবে শাকিল তার নানা মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। তার নানার বাড়ি একই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজার ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন শাকিল। রাত আনুমানিক ১০টার দিকে সিংশ্রী বাজারে পৌঁছলে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে।

ধামরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসিফ ইকবাল বলেন, ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল শিবনাথ কুটির পূজামণ্ডপে শাকিল হোসেনের ডিউটি ছিল। শাকিলকে যেদিন খুন করা হয় সেদিন তার ডিউটির শেষ দিন ছিল। কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। বাড়ির কাছে পৌঁছলে কে বা কারা তার ওপর হামলা চালায়।

বাইশাকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জালাল উদ্দিন বলেন, শাকিল হোসেন আমার ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নে। শাকিলের বাবা অন্যত্র বিয়ে করে তার মাকে ডিভোর্স দেয়। তারপর থেকে শাকিল ও তার ছোট ভাই তাদের মায়ের সঙ্গে নানার বাড়ি থাকেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X