ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৩ বস্তা মরা মুরগি নিয়ে যাচ্ছিলেন রেস্তোরাঁয়, অতঃপর...

তিন বস্তা মরা মুরগি জব্দ করে জড়িত দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
তিন বস্তা মরা মুরগি জব্দ করে জড়িত দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে তিন বস্তা মরা মুরগি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে এসব মরা মুরগি জব্দ করা হয়। আটক দুজন হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

জানা গেছে, সকালে মরা মুরগির বস্তা নিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে বের হয় অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়িসহ সাদা প্লাস্টিকের বস্তাভর্তি মরা মুরগি জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X