মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি : হান্নান মাসউদ 

পথসভায় বক্তব্য রাখেন আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য রাখেন আবদুল হান্নান মাসউদ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক (এনসিপি) আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমি এখানে এসেছি এ দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।

হান্নান মাসউদ বলেন, এ দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস ৬০ বছরের ইতিহাস। কিন্তু এ হাতিয়ায় নদীভাঙন নিয়ে কেউ কাজ করেনি। কিলোমিটারের পর কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, অনেক মানুষ ঘরবাড়িহারা হয়েছে, কেউ কারও পাশে দাঁড়ায়নি। নদীভাঙনের মানুষদের নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে।

তিনি আরও বলেন, নদীভাঙনের মানুষদের দেখিয়ে তারা টাকা এনে মেরে খেয়েছে। কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের উন্নতি হয়নি। উন্নতি হয়েছে সেই সকল গলাবাজদের। যারা ভূমিহীনদের নাম বিক্রি করে হাজার হাজার একর ভূমি নিজেদের নামে বন্দোবস্ত করে নিয়েছে। আমি এখানে এসেছি এ দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় আমি এসেছি দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

এনসিপির এ নেতা বলেন, আমি হাতিয়ার রাজনীতিতে আসার কথা ছিল না। আমি আপনাদের কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনার কথা ছিল, আমি আপনাদের কাতারের মানুষ। ৫ আগস্ট আমাকে আজকে এ কাতারে নিয়ে এসেছে। কিন্তু আমি এ কাতারের মানুষের দুঃখ দুর্দশা ভুলে যাইনি। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ দ্বীপকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।

এ সময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X