কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে মসজিদের পুকুরে পড়ে চাচা-ভাতিজির মৃত্যু

সিলেটে মসজিদের পুকুরে পড়ে চাচা-ভাতিজির মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে মসজিদের পুকুরে পড়ে দুই শিশু আব্দুল্লাহ তাওছিফ (৬) ও নুরা (৫) নামে চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে তাওছিফ ও নুরা খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে তারা ঘরে না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খুঁজতে গিয়ে বাড়ির পাশের মসজিদের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। দুই শিশুর মৃত্যুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা।

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর তাদের মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরে পড়ে দুই শিশু চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১০

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১১

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১২

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৪

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

১৫

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১৭

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১৮

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X