সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা সামাজিক ঐক্যের প্রতীক : আব্দুল হাফিজ

ধামরাই উপজেলায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। ছবি : কালবেলা
ধামরাই উপজেলায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, দুর্গাপূজা ধর্মীয় ছাড়াও সামাজিক ঐক্যের প্রতীক। আমাদের এ ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

আব্দুল হাফিজ বলেন, বাংলাদেশের সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তবে আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোনো উৎসব পালনে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে একসঙ্গে বসবাস করার সুন্দর একটা রাষ্ট্রের স্বপ্ন আমাদের। যার যার ধর্ম সেই সেই পালন করবে। এতে কোনো বাধা-বিপত্তি আসবে না।

তিনি আরও বলেন, বিগত দিনের চেয়ে এবারের দুর্গাপূজার উৎসবটি আরও বর্ণাঢ্য হতে চলেছে। দুর্গাপূজা উপলক্ষে সবকটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ধামরাই উপজেলায় মণ্ডপ পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তাদের কাজের প্রশংসা করেন।

এসময় উপস্থিতি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X