ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশ। ছবি : কালবেলা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশ। ছবি : কালবেলা

দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে বুধবার (০১ অক্টোবর) রাতে গাজীপুর বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাগর দাস ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পায়। সেই থেকে পলাতক ছিলেন আসামি।

পরে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চলতি বছরের মার্চ মাসে সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, আসামি সাগর দাস দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব পড়ে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে। গত পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার সম্ভাব্য বেশ কয়েক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে সাগর দাসকে গ্রেপ্তার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-১ এর সহযোগিতায় বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় ঘোড়াথাট থানায় নিয়ে আসা হয়। তাকে দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১০

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১১

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১২

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৩

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৪

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৫

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৬

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৭

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৮

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

২০
X