মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

দুর্গাপূজায় গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন মন্দিরে প্রচারণা চালান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান। ছবি : কালবেলা 
দুর্গাপূজায় গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন মন্দিরে প্রচারণা চালান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান। ছবি : কালবেলা 

শারদীয় দুর্গাপূজায় গোপালগঞ্জ-২ আসনের বিভিন্ন মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সরদার মো. নূরুজ্জামান এই প্রচারণা চালান।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দলের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনাটি সাধারণ মানুষের কাছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে সরাসরি পৌঁছে দেওয়া।

লিফলেট বিতরণের সময় সরদার মো. নূরুজ্জামান পূজারি, ভক্তবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কর্মসূচিতে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে সরদার মো. নূরুজ্জামান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের এ রূপরেখাটি কেবল বিএনপির জন্য নয়; এটি সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রণীত হয়েছে। এই ৩১ দফায় সংবিধান সংস্কার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, বিদ্যুৎ-জ্বালানির টেকসই সমাধান এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত রয়েছে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই উৎসব সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব পালনে অঙ্গীকারবদ্ধ।

স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X