কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, এক শিশুর লাশ উদ্ধার

বিজয়া দশমীতে তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
বিজয়া দশমীতে তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

গাজীপুরে তুরাগ নদে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনে এসে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিশুটির নাম অঙ্কিতা রানী দাস (৪)।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো তন্ময় মনি দাস (৮) নামে অন্য এক শিশু নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। নৌকায় মোট ১৮ যাত্রী ছিলেন। ঘাটের দিকে যাওয়ার সময় আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা অন্যরা কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, আবার কেউ পাশের আরেকটি নৌকায় উঠে প্রাণে রক্ষা পান। তবে দক্ষিণ হিজলতলী এলাকার স্বপন সরকারের মেয়ে অঙ্কিতা রানী দাস (৫) ও তাপস দাসের ছেলে তন্ময় মনি দাস (৮) পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ দুই শিশুর স্বজনরা রাতভর নদীর পাড়ে আহাজারি করতে থাকেন। শুক্রবার সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ তন্ময়ের পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, ‘নৌকাডুবির ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। অন্য শিশুটিকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার রাতে অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে। এখনো আরেকজন নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে কাজ চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X