লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার। ছবি : কালবেলা
যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার। ছবি : কালবেলা

এক মাসে ২০টি ইউনিয়নের ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছে লালমনিরহাট জেলা যুবদল। বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকার মানুষজনের।

শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন। তারা নিজ অর্থায়নে ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তটি সংস্কার করেছেন। তারা জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাঁচা ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করেছেন।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে ঐতিহ্যবাহী দুরাকুটি বাজারে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটেছে নানা দুর্ঘটনা। তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

আরেক বাসিন্দা হযরত আলী জানান, বন্যার সময় ওই রাস্তাটি দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। সড়কটি সংস্কার হওয়ায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

স্কুলছাত্রী রেবেকা খাতুন ও স্কুলছাত্র আব্দুল ওহাব বলেন, আমাদের স্কুলে যাওয়ার এটিই একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই-খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি।

জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান বলেন, লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং নিজেরা অর্থ দিয়ে শ্রম দিয়ে গত এক মাসে জেলার ২০টি ইউনিয়নে ৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X