শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল স্থলবন্দর। ছবি : কালবেলা
বেনাপোল স্থলবন্দর। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া শুরু করছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক শামিম হোসেন।

তিনি বলেন, কয়েকদিন বন্ধের পর শনিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। এ ছাড়া বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে ট্রাক পেট্রাপোল বন্দরে যাচ্ছে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজায় ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। এ সময় পেট্রাপোল বন্দরে পণ্যবোঝাই কয়েকশ ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে সেগুলো বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। তবে ট্রাকের চাপে বন্দর এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রতন হোসেন জানান, শারদীয় দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। এতে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ওদের ছুটি শেষে শনিবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারসহ বেনাপোল বন্দরের অন্য কাজকর্ম স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, পূজার ছুটি শেষে পুনরায় চালু হলেও পেট্রাপোল বন্দরে সিঅ্যান্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X