সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ভোমরা স্থলবন্দর। ছবি : কালবেলা
ভোমরা স্থলবন্দর। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীদের আহ্বানে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সরকারি ছুটির পর আজ থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাসেল হাসান বলেন, ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, পূজার ছুটিতে শুল্ক দপ্তর সচল ছিল এবং বন্দরের অভ্যন্তরীণ খালাস প্রক্রিয়া চলেছে। আজ থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X