সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

জামায়াত নেতা আল মামুন গাজী। ছবি : সংগৃহীত
জামায়াত নেতা আল মামুন গাজী। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে আল মামুন গাজী নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ কাজের সময় মারা যান তিনি।

আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি একই ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। কাজের জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পর্শে পড়ে যান। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে তার শরীরে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X