মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আলহাজ মোহাম্মদ মুছা। ছবি : সংগৃহীত
আলহাজ মোহাম্মদ মুছা। ছবি : সংগৃহীত

মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুছা আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ মোহাম্মদ মুছা ছিলেন মনিরামপুরে বিএনপির অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়াও তিনি উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশির দশকে তিনি উপজেলা চেয়ারম্যান এবং একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হয়রানিমূলক মামলায় কারাভোগ করেছেন তিনি।

মোহাম্মদ মুছার মৃত্যুতে মনিরামপুরসহ যশোরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কর্মীরা বলছেন, ‘মুছা ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন সৎ ও ত্যাগী কান্ডারি হারালাম।

পরিবারসূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ শনিবার (৪ অক্টোবর) জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাজা রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় চালুয়াহাটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X