কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে : চরমোনাই পীর

সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, উন্নয়নের কথা বলে আওয়ামী সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জনগণের ন্যূনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, আওয়ামী সরকার ২০১৪ এবং ২০১৮ এর মতো আগামীতেও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে। তাই বর্তমান সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই। তিনি সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পূর্বেই মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামদের গ্রেপ্তার করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার চেষ্টা করছে। সমাবেশ থেকে গ্রেপ্তারকৃত ওলামায়ে কেরামদেরসহ সব রাজনৈতিক বন্দিদের অতি দ্রুত মুক্তির জন্য আহ্বান জানান।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ ও হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ ।

সমাবেশে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মাওলানা কাজী শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম কাসেমী, সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, কুমিল্লা পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা এইচ এম আব্দুর রশীদসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X