যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

মতবিনিময় সভা ও উঠান বৈঠকে বক্তব্য দেন নূরে আলম সিদ্দিকী সোহাগ। ছবি : কালবেলা
মতবিনিময় সভা ও উঠান বৈঠকে বক্তব্য দেন নূরে আলম সিদ্দিকী সোহাগ। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল যশোর-৪ আসনের বিএনপির মনোনোয়নপ্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেছেন, দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি। কোনো চাঁদাবাজ, ঋণ খেলাপি, ভূমি দখলকারী বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। সরকারি বরাদ্দের টাকা মেরে খাওয়া নেতাকে সংসদ সদস্য হিসেবে জনগণ চায় না।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে যশোরের দরাজহাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামে অনুষ্ঠিত ‘কেমন সংসদ সদস্য চাই’ শীর্ষক মতবিনিময় সভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলে কাজ করে চলেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণের মতামতের ভিত্তিতে এ আসন পরিচালনা করব।

এ দিন স্থানীয় বিএনপি নেতা আবু মুছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, তৌহিদুর রহমান মিঠু, কৃষকদল নেতা বুলবুল আহম্মেদ, শোয়েব হোসেন, মনিরুল বিশ্বাস, বাবুল আখতার যুবদল নেতা জাকির হাসানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X