সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতার আহ্বান সারজিসের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভালো কাজের পেছনে কেউ বাধা হবেন না, বরং উন্নয়নমূলক কাজের প্রতিযোগিতা হোক তেঁতুলিয়ায়।

রোববার (৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা চৌরাস্তা বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও ঈদগাহ মাঠের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রথম দফার অর্থ বরাদ্দ নিয়ে আলোচনা হয়।

সারজিস জানান, এ অর্থবছরে প্রথম দফায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তেঁতুলিয়ার ১৬টি মসজিদ ও দুটি ঈদগাহ, একটি মন্দির ও একটি গির্জার জন্য বরাদ্দ এসেছে।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ৩ লাখ টাকা করে পাবে। আশা করছি, ১৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্থানীয় সরকার ও জেলা প্রশাসনের মাধ্যমে এ অর্থ পেয়ে যাবে।

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে যদি কোনো অফিসে ঘুষ চাওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তেমনি মসজিদ, মন্দির, গির্জা বা ঈদগাহ কমিটির কেউ যদি অর্থ আত্মসাতের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি কিংবা ইসলামী আন্দোলন— দল দেখে নয়, উন্নয়ন দেখে কাজ করা উচিত। একসঙ্গে কাজ করলে তেঁতুলিয়াকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে নেওয়া সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির তেঁতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সমন্বয়কারী মো. আব্দুল মতিন ও মো. সাজিদুর রহমান এবং পঞ্চগড় জেলা যুব শক্তির যুগ্মসচিব মো. হযরত আলী। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে পাওয়া বরাদ্দের বিস্তারিত তালিকা পড়ে শোনান সারজিস আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X