বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানিক দল ও জেলেদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় সাতজন আটক। ছবি : কালবেলা
মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানিক দল ও জেলেদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় সাতজন আটক। ছবি : কালবেলা

বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানিক দল ও জেলেদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। হামলায় মৎস্য কর্মকর্তাসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এ সময় স্পিডবোটের ধাক্কায় জেলে ট্রলার নদীতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযানিক দলের স্পিডবোট। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হিজলা উপজেলাধীন মূল মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ট্রলারে থাকা সাতজন জেলেকে আটক করে কোস্টগার্ড সদসরা। তাদের তীরে এনে মোবাইল কোর্টের মাধ্যমে কারা এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে ছয় মাস করে কারাদণ্ড এবং একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদারের ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত হলেন- পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বাসিন্দা জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন। তাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আব্দুর রহিমকে জরিমানা করা হয়েছে।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষেধাজ্ঞার মধ্যেই মূল মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রমে মাছ শিকার করছিল একদল জেলে। কোস্টগার্ডের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করেন তারা। অভিযানিক দল দেখেই জেলেরা দূর থেকে দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে অভিযানিক দলের ওপর। এতে আমি (মৎস্য কর্মকর্তা) এবং কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

মৎস্য কর্মকর্তা বলেন, ঘটনার পর কোস্টগার্ড অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজন জেলকে আটক করেছে। এদের মধ্যে রায়হান পাটোয়ারীর দা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X