সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, সংঘর্ষে পুলিশসহ আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। তারা প্রতিদিন নদীপথে চলাচলকারী বালু ও মালবাহী নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে।

এস জয়নব বৃষ্টি পরিবহন নামের একটি বাল্কহেড নৌযান নুনেরটেক এলাকায় পৌঁছালে বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ একদল চাঁদাবাজ দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম ও রামদা নিয়ে চাঁদা দাবি করে। নৌযানের শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালালে চাঁদাবাজরা পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও কনস্টেবল সাইদুর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থল থেকে চাঁদাবাজ চক্রের সদস্য রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়ার অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাল্কহেডের সুকানি মো. শফিকুল ইসলাম জানান, ‘আড়াইহাজার মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে আমাদের বাল্কহেড ঢাকা যাচ্ছিল। নুনেরটেকে পৌঁছালে চাঁদাবাজরা ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে শ্রমিকদের ওপর হামলা চালায়।

তিনি জানান, এ পথে প্রতিদিনই বিভিন্ন চাঁদাবাজ দল শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে থাকে।

অভিযুক্ত চাঁদাবাজ বারেকের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও কোনো জবাব দেননি।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। মঙ্গলবার সকালে তাদের চাঁদা আদায়ে বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে তিন সদস্য আহত হন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১১

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১২

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৪

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৫

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৬

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৭

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৮

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৯

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

২০
X