বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

বরিশাল আদালতে ন্যায়কুঞ্জে (আধুনিক বিশ্রামাগার) খাবারের হোটেল চালুর পর তা উচ্ছেদ করা হয়েছে। ছবি : কালবেলা
বরিশাল আদালতে ন্যায়কুঞ্জে (আধুনিক বিশ্রামাগার) খাবারের হোটেল চালুর পর তা উচ্ছেদ করা হয়েছে। ছবি : কালবেলা

বরিশাল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জে (আধুনিক বিশ্রামাগার) খাবারের হোটেল চালুর পর তা উচ্ছেদ করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিচারপ্রার্থীরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতির নির্দেশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাহির উদ্দিন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ করা হয়।

এর আগে রোববার (৫ অক্টোবর) এই ন্যায়কুঞ্জে খাবার হোটেল চালু করা হয়। এক্ষেত্রে হোটেল ম্যানেজার ইদ্রিস সরদার দাবি করেন, আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনুমতি নিয়েই তিনি দোকান চালু করেছিলেন।

তথ্যমতে, গত বছর ৭ মার্চ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে চালু হয় ন্যায়কুঞ্জ। এ বিশ্রামাগারে ৪০ জন বিচারপ্রার্থীর বসার স্থান রয়েছে। এতে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বাথরুম, ব্রেস্টফিডিং জোন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে।

এছাড়াও একটি ছোট টি স্টলের ব্যবস্থা ছিল। কিন্তু রোববার থেকে এটি একটি খাবার হোটেল হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছিল। এ কারণে বিচারপ্রার্থীরা বিশ্রামাগারটি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ, বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ আহমেদ বাবলুসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সমিতির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X