শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সারওয়ার আলম। ছবি : কালবেলা
উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সারওয়ার আলম। ছবি : কালবেলা

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, রেলওয়ে স্টেশনে কোনো দালালচক্র বা টিকিট কালোবাজারিকে কোনোভাবেই বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সারওয়ার আলম বলেন, ট্রেন দুর্ঘটনার ঘটনায় কেউ গুরুতর আহত বা নিহত হননি। ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত ও আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিলেটে রেলের টিকিট কালোবাজারি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেওয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে কালনী এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ৬টা ৪০মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ক্রসিং করার কথা ছিল। পরে ক্রসিংয়ের জন্য থামার সিগন্যাল দেওয়া হয়।

উদয়নের চালক সিগন্যাল না মেনে লুপ লাইন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা, লাইন মেরামত করে বিকল্প লাইনে পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছেড়ে যায়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X