কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:৩২ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

৩১ দফার লিফলেট বিতরণ করেন সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
৩১ দফার লিফলেট বিতরণ করেন সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। আশা করছি, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে। নির্বাচন নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র দেশের জনগণ প্রতিহত করবে।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, সেদিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন এবং দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন। এ সময় ভোটারদের বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X