মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

জসিম মাতুব্বরকে এনআইডি দিচ্ছেন ফরিদপুরের নগরকান্দার ইউএনও দবির উদ্দিন। ছবি : কালবেলা
জসিম মাতুব্বরকে এনআইডি দিচ্ছেন ফরিদপুরের নগরকান্দার ইউএনও দবির উদ্দিন। ছবি : কালবেলা

অবশেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন দুই হাতবিহীন সেই জসিম মাতব্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে জসিমের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার কাছে এনআইডি হস্তান্তর করেছেন।

ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা জসিম মাতুব্বর (২৬)। জন্ম থেকেই দুই হাত না থাকায় পা দিয়ে লিখেই এইচএসসি পাস করেছেন তিনি। কিন্তু হাতের আঙুলের ছাপ দিতে না পারায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছিলেন না। অবশেষে তার প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রত্যাশিত এনআইডি পেলেন তিনি।

জসিম মাতুব্বর বলেন, ‘জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি। অনেক জায়গায় ঘুরেছি; কিন্তু এনআইডি পাইনি। বৃহস্পতিবার ইউএনও স্যার আমার দোকানে এসে কার্ডটি দিয়েছেন। এটা আমার জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।’

জাতীয় পরিচয়পত্র না থাকায় এতদিন পড়াশোনা, ব্যবসা ও সরকারি-বেসরকারি সেবা গ্রহণে নানা ভোগান্তির মুখে পড়তে হতো জসিম মাতুব্বরকে। ইউএনওর উদ্যোগে সে সমস্যার সমাধান হলো।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ইউএনও দবির উদ্দিনের উদ্যোগেই জসিম মাতুব্বরকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছিল। সেখানে তার চোখের আইরিশের ছবি এবং পায়ের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে দ্রুত কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়।

এনআইডি কার্ড জসিম মাতব্বরের হাতে তুলে দিয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ‘জসিম মাতুব্বর এক অনুপ্রেরণাদায়ী যুবক তার নিকট জাতীয় পরিচয়পত্র তুলে দিচ্ছি, যার দুই হাত নেই, কিন্তু আছে অদম্য ইচ্ছাশক্তি। শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি; নিজের প্রচেষ্টা ও মনোবলে সে প্রমাণ করেছে, মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে।’

জন্ম থেকেই দুই হাতবিহীন জসিম অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে পা দিয়েই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X