মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত মদ্যপানে আরও চারজনের মৃত্যু

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে শারদীয়া দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫) এবং বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান।

মারা যাওয়া চারজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮)।

জানা যায়, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন।

অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম ও ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক মারা যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X