কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:২৩ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

অভিযুক্ত কালু শেখ। ছবি : কালবেলা
অভিযুক্ত কালু শেখ। ছবি : কালবেলা

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন মালেকের বাড়ি শরীফপুর রোড বাংলালিংক টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত মোসা. সোহেলা খাতুন (৪২) শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং অভিযুক্ত কালু শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোহেলা খাতুন স্বামীর সাথে শরীফপুর বাংলালিংক টাওয়ারের কাছে কবিরের বাসায় ভাড়ায় বসবাস করতেন। গার্মেন্টসকর্মী সোহেলা খাতুনের সঙ্গে তার স্বামীর প্রায় সময় ঝগড়া হতো। এর জেরে গত ৩-৪ দিন আগে সোহেলা তার স্বামী কালু শেখকে তালাক দেন।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে কালু শেখ সোহেলা খাতুনকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলা খাতুনের মৃত্যু হয়। ‎ ‎এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X