মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

জয় আরও বলেন, ‘বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাই-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে আজ জুম্মার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’

অভিযোগ করে জয় বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।’

সর্বশেষ যদি কারও সত্যতা জানার প্রয়োজন হয় তাহলে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন মিরাজুল মইন জয়।

প্রসঙ্গত, বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি—‘টার্গেট থেরাপি’।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X