মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

অনশনরত ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজনকে জুস পান করিয়ে অনশন ভাঙান সারওয়ার আলম। ছবি : কালবেলা
অনশনরত ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজনকে জুস পান করিয়ে অনশন ভাঙান সারওয়ার আলম। ছবি : কালবেলা

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটের দাবি নিয়ে সবার সোচ্চার হওয়া উচিত। যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, সে দাবি সবার, আমারও দাবি।

শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় আন্দোলনকারী ও সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অনশনরত ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজনকে জুস পান করিয়ে অনশন ভাঙান। তার সকল দাবি আগামী সাত দিনের মধ্যে পূরণ করারও আশ্বাস দেন।

এ সময় সারওয়ার আলম বলেন, রাস্তাঘাট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। জমি অধিগ্রহণের জন্য ছয় লেনের কাজ শুরু করতে দেরি হয়েছে। এ ছাড়া রিটের কারণে কাজ শুরু করা যায়নি। আশা করি আগামী তিন মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাব।

তিনি আরও বলেন, সড়কপথে ঢাকা যাতায়াত অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। ট্রেনের ওপর চাপ বাড়ছে। এ কারণে সিলেট-ঢাকা সড়কে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। শিডিউল এবং বগি সংখ্যা বাড়ানোর জন্য ইতোমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

টিকিট কালোবাজারিদের উদ্দেশ্যে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকিট কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ব্যবসায়ী আব্দুল্লাহ মামুন সুজন গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ সিলেটের সঙ্গে বৈষম্য নিরসনে ৭ দফা দাবিতে অনশন শুরু করেন। তার সঙ্গে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X