শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

শরীয়তপুরের গোসাইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা
শরীয়তপুরের গোসাইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা

আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি, একটি দল তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এস এম জিলানী বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আমরা বহিষ্কার করেছি। অথচ একটি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে। ওরা ধর্মের নামে রাজনীতি করছে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘তারা একদিকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। কিন্তু বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের মুখে এক, অন্তরে আরেক। পিআর মানে হচ্ছে— কোনো আসনে প্রার্থী থাকবে না, একটি দলের প্রতীকে ভোট হবে। কিন্তু তারা প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে। এর মানে গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।’

কর্মী সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল রাড়ি, জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X