ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবকে জেলার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

ভৈরবকে জেলার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। ছবি : কালবেলা
ভৈরবকে জেলার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার শুম্ভপুর রেলগেটে দেড় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকেন। দুপুর ১টা ২১ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাল কাপড় ও জনতার ভিড় দেখে চালক থামিয়ে দেন। এ সময় ভৈরব থানা পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পরে আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে সরে গেলে ১টা ২৬ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।

ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাজিব বলেন, ভৈরব অর্থনৈতিক, ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে পূর্ণাঙ্গ জেলার যোগ্যতা রাখে। অথচ বছরের পর বছর ধরে এ দাবি উপেক্ষিত। তাই আজ আমরা শান্তিপূর্ণভাবে ট্রেন আটকিয়ে আমাদের দাবি জানিয়েছি।

কুলিয়ারচর ছাত্রশিবিরের সভাপতি ফাহিম বলেন, ভৈরবের ইতিহাস, অবস্থান ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটি স্বতন্ত্র জেলা হওয়া সময়ের দাবি। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভৈরব গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, এটি কোনো দলীয় আন্দোলন নয়, জনগণের দাবি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এ দাবি দ্রুত বাস্তবায়িত হয়।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, ছাত্র-জনতা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন। ট্রেনটি শুম্ভপুর এলাকায় ৫/৭ মিনিটের মতো থেমেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

১০

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৩

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৪

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৫

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৭

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৮

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৯

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

২০
X