চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ১৯ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ। ছবি : কালবেলা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে সিগারেটসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যাত্রীরা হলেন রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিমের ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করে।

এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানবন্দরের কাস্টমস হলে বিমানবন্দর কাস্টমস, বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্টফোন পাওয়া গেছে।

তিনি বলেন, মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন এবং দিলিপ দাশের কাছে ২৭০ কার্টন সিগারেট এবং ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা ২০২৫ এর আওতায় আমদানি নিয়ন্ত্রিত পণ্য এবং যাত্রী ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হওয়ায় ডিএম মূলে আটক করা হয়। আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X