বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা ও কেক কাটা হয়। ছবি : কালবেলা
বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা ও কেক কাটা হয়। ছবি : কালবেলা

বগুড়ায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। নবপর্যায়ে যাত্রার তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা ও কেক কাটা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বগুড়ার উন্নয়নে সব সাংবাদিককে একসঙ্গে লিখতে হবে। কারণ গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছি। পিছিয়ে পড়েছিল বগুড়া। এজন্য এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে পত্রিকার পাতায় তুলে ধরার।

তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থার কারণে বগুড়া অন্তত গুরুত্বপূর্ণ জেলা। বগুড়া এখন শিক্ষানগরী, কিন্তু আমাদের কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। বগুড়ায় আমরা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চাই। বিভাগ চাই, সিটি চাই। বিমানবন্দর চাই, রেল লাইন চাই। এই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে। এগুলো এখন বিলাসিতা নয়, প্রয়োজন।

বগুড়া জেলা বিএনপির এই নেতা বলেন, আমাদের একটি মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে রোগী রাখার জায়গা নেই। যদি রোগীর ধারণক্ষমতা এক হাজার হয় সেখানে ৫ হাজার ভর্তি হয়ে আছে। এসব সম্পর্কে আপনারা হাত খুলে লিখুন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রেস ক্লাবের সহসভাপতি রাহাত রিটু, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম।

দৈনিক কালবেলার বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে ও সাংবাদিক কবি এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এখন টিভির বগুড়া ব্যুরো ইনচার্জ মাজেদুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের বগুড়া প্রতিনিধি অরুপ রতন শীল, যায়যায়দিনের বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, দৈনিক কালবেলা শাজাহানপুর প্রতিনিধি নজরুল ইসলাম মিলন, সাংবাদিক শাজাহান আলী প্রমুখ।

অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং কালবেলার বগুড়ার সব উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X