বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

নাশতা খেয়ে অজ্ঞান হওয়া শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
নাশতা খেয়ে অজ্ঞান হওয়া শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে মেলায় এসে হোটেলে নাশতা খেয়ে ছয়জন অজ্ঞান হয়ে যান। পরে তাদের স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক কালীর মেলায় এ ঘটনা ঘটে।

তারা হলেন— জামালপুর জেলার কাঁচামাল ব্যবসায়ী ময়েজ উদ্দিন (৫০), একই এলাকার মো. শাহজামাল (৪০), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গণেশ রায় (৫০), বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুসকুরী গ্রামের মতিউর রহমান (১৯) এবং তার বাবা মো. আমিনুর ইসলাম (৪৫), হোটেল মালিক চাপাপাড়া গ্রামের মো. মিলনের ছেলে মিম বাবু (১০)।

স্থানীয়রা জানান, ঐতিহাসিক এই মেলাটি আনুমানিক ২০০ বছরে ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত কালীপূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় বলে মেলার নাম কালী মেলা। সোমবার থেকে মেলাটি উদ্বোধন হওয়ার কথা থাকলেও কয়েকদিন আগেই মেলায় দোকানপাটসহ বেচাকেনার জন্য মহিষ ও ঘোড়া নিয়ে উপস্থিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। রোববার মেলায় অবস্থিত হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ছয়জন অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হয়ে পড়া রোগীর স্বজনরা জানান, সকালে মেলায় অবস্থিত মিলনের হোটেলে নাশতা খাওয়ার পর অসুস্থ বোধ করেন সবাই। একপর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ কালবেলাকে বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অসুস্থ ছয়জনের পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুটি হোটেলকে জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

দেশে ফের ভূমিকম্প

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১০

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১১

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১২

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৩

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৪

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৫

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৬

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

১৭

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৮

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

১৯

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

২০
X