বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে গত বুধবার (১৫ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর মেয়ে জেনা স্টার্ন।

তিনি বলেন, ‘আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। আমিও পাশে ছিলাম। তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালোবাসি। এটা সৌভাগ্যের বিষয় ছিল।’

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ১৯৩৯ সালের ৫ মার্চ লন্ডনের হ্যাম্পস্টেডে জন্মগ্রহণ করেন সামান্থা এগার। তার বাবা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার, আর মা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করতেন।

সামান্থা প্রথমে থ্যানেট স্কুল অব আর্টে চিত্রকলা ও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। পরে অভিনয়ের প্রতি আগ্রহ থেকে ভর্তি হন ওয়েবার ডগলাস একাডেমি অব ড্রামাটিক আর্টে।

১৯৬৫ সালে ‘দ্য কালেক্টর’ সিনেমায় টেরেন্স স্ট্যাম্পের বিপরীতে অভিনয় করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। ওই ছবির জন্যই তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন পান।

এরপর একের পর এক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে জায়গা করে নেন হলিউডে। ‘ওয়াক, ডোন’t রান’ ছবিতে কিংবদন্তি কেরি গ্র্যান্টের সঙ্গে এবং‘ডক্টর ডুলিটল’ (১৯৬৭)-এ রেক্স হ্যারিসনের সঙ্গে পর্দা ভাগ করেন সামান্থা, যেখানে নিজের সঙ্গীত প্রতিভাও দেখান এই অভিনেত্রী।

সূত্র : ডেইলি মেইল

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X