জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

তাঁতিবাজারে জবি শিক্ষার্থীদের অবরোধ

তাঁতিবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
তাঁতিবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার বিচার দাবিতে তাঁতিবাজার মোড়ে অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর মিছলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করে।

এ সময় শিক্ষার্থীরা 'আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে', 'রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে?'সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

অবরোধে অংশ নেওয়া শাহিন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন, একটি তাজা প্রাণ এভাবে ঝরে গেল, সেটা কল্পনাও করতে পারি না। তাকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন ছিল, আজ সব শেষ হয়ে গেল। আমরা এ হত্যার বিচার চাই।

হাবিব নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X