দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে সব দুঃশাসনের কবর দেওয়া হবে : জুয়েল

কুষ্টিয়ার দৌলতপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী শাসনামলের সব অপশাসন, দুঃশাসন, দুর্নীতির কবর দেওয়া হবে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এসব কথা বলেন তিনি।

এ সময় দলীয় একটি আঞ্চলিক অফিস উদ্বোধন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

জুয়েল বলেন, তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা প্রতিটি গ্রামে পৌঁছে মানুষের কাছে তার সুফল তুলে ধরতে হবে। বিএনপি ক্ষমতায় এলে এ ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হয়ে উঠবে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের গণতান্ত্রিক চর্চা ও স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। আমাদের দলীয় কিছু নেতা যদি নির্দেশনা ভেঙে নেতাকর্মীদের হুমকি দেয় দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পথ দেখিয়েছেন সেই পথেই চলতে হবে।

তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ করলে এবং হুমকি-ধমকি দিলে আমি দৌলতপুরের সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে সেই দানবদের প্রতিহত করব।

ওই অঞ্চলের অর্থনৈতিক বিষয়ে তিনি আরও বলেন, আল্লারদর্গা এলাকার ব্যবসায়ীরা দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত। বর্তমানেও নাকি সেই একই অবস্থা। এ প্রতিকূলের মোকাবিলা করতে হবে সবাই মিলে। বর্তমানে এখানে সিগারেট ও বিড়ি ফ্যাক্টরি দুটি বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে, যদি বিএনপি সরকারে আসে এবং আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই ফ্যাক্টরি পুনরায় চালু করার ব্যবস্থা করবেন হবে। এছাড়া বতর্মানে এখনো ব্যবসায়ীদের ওপর যে হুমকি-ধমকি হচ্ছে, তাদের ওপর বুলডোজার চালানো হয়েছে, তা বন্ধ করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে তিনি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা করেন ও লিফলেট বিতরণ করেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X