স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

প্রথম বলে স্টার্কের গতি দেখায় ১৭৬.৫। ছবি : সংগৃহীত
প্রথম বলে স্টার্কের গতি দেখায় ১৭৬.৫। ছবি : সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলের সাক্ষী কি তবে হয়ে গেল পার্থ? রোহিত শর্মাকে সামলাতে হয়েছে মিচেল স্টার্কের ১৭৬.৫ কিলোমিটার গতির বল! ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে এমন চমকই দেখায় ৩৫ বছর বয়সী এই পেস বোলার। ইতোমধ্যেই এই বল নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ম্যাচের প্রথম বল হওয়ার পর টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে গতি। মাঠে থাকা স্পিডোমিটারে স্টার্কের বলের গতি ওঠে ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা! বিস্মিত হন সবাই। তবে কি ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলটি করলেন স্টার্ক?

টেলিভিশন পর্দার ওই সময়ের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সত্যিই শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক? ক্রিকেটপ্রেমীদের একাংশের অবিশ্বাস্য মনে হলেও চোখে দেখা পরিসংখ্যানকে উড়িয়ে দেওয়াও যাচ্ছিল না।

প্রকৃতপক্ষে স্টার্কের সেই প্রথম বলের গতি ১৭৬.৫ ছিল না। তার প্রথম বলের প্রকৃত গতি ছিল আসলে ১৪০.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। স্পিডোমিটারের প্রযুক্তিগত ক্রুটির কারণে স্টার্কের বলের গতি ভুল দেখিয়েছিল টেলিভিশনের পর্দায়। ফলে অক্ষত থাকল শোয়েবের ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বলের বিশ্বরেকর্ড।

সবচেয়ে জোরে বল করার তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন শন টেট এবং ব্রেট লির ১৬১.১ কিলোমিটার প্রতি ঘণ্টার বল। তিনে অবস্থান থমসনের ১৬০.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X