ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে নারী-শিশুসহ ১১ অনুপ্রবেশকারী আটক

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিজি। আটকদের মধ্যে ৫ পুরুষ, ২ নারী ও ৪ শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন। তারা সবাই কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। আটকদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটকরা জানান, তারা দালালদের মাধ্যমে পার হন এবং রাতের আঁধারে বিএসএফ কাঁটাতার পার করে দিয়েছে কিন্তু এসে বিজিবির হাতে আটক হয়। এদের মধ্যে এক পরিবারের ৬ জন রয়েছে। যাদের মধ্যে- মৃত আলতাফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের সন্তান আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), মোছাম্মদ আমেনা বেগম (২৮), মোছাম্মদ রিফা (৯) ও মোসাম্মৎ শাফা (৬) এবং নুর আলমের সন্তান মোসাম্মৎ রেজিয়া (২১), নুর শাহিদা (২)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি আটক অনুপ্রবেশকারীদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X