সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. হেলাল উদ্দিন উল্লাপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরোহা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ সামিহা খাতুন ও তার স্বামী শাকিল হোসেন।

সংবাদ সম্মেলনে সামিহা খাতুন জানান, গত ১৩ অক্টোবর গভীর রাতে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় হেলাল উদ্দিন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বিছানায় ওঠেন। টের পেয়ে তিনি চিৎকার দিলে হেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। হেলাল উদ্দিন ঘটনাস্থলে লুঙ্গি ও জুতা ফেলে পালিয়ে যান। চিৎকার শুনে তখন প্রতিবেশীরা এগিয়ে আসে।

ভুক্তভোগীর স্বামী শাকিল হোসেন বলেন, আমার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে জামায়াত নেতা হেলাল উদ্দিন। এ ঘটনার বিচার চেয়ে এলাকায় বলেছি; কিন্তু কেউ বিচার দেয়নি। উল্টো আমাদের পরিবারকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাই থানায় মামলাও করতে পারছি না।

প্রতিবেশী আনিছুর রহমান জানান, গভীর রাতে চিৎকার শুনে আমি বাইরে আসি। তখন দেখি হেলাল উদ্দিন দৌড়ে পালাচ্ছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা আমার সম্মানহানি করার চেষ্টা করছে। যিনি অভিযোগ করেছেন, তার স্বামী নেশাগ্রস্ত এবং এলাকায় খারাপ পরিচিতি রয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির বলেন, জামায়াতের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল এ ষড়যন্ত্র করেছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনা সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করতে কেউ আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X